দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গুলিস্তান বাজারে মাদকবিরোধী র‍্যালি, লামা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

লামা বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’, তীব্র প্রতিবাদ

বান্দরবানের থানচি তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলন।রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, থানচির তিন্দু এলাকার বিদ্যালয়টি জাতীয়করণ করতে। এ বিষয়ে সংসদে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে দুর্গম তিন্দু ইউনিয়নে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বামং খিয়াং মিংলেন।

আরও  পড়ুন, মেধা আর অধ্যাবসায়ের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া জয়পুর পাড়ার কৃতি সন্তান মো: রফিকুল ইসলাম

বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। এ কারণে শিক্ষকদের বেতন পরিশোধে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকায় পর্যটক পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।জাতীয়করণের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরাও সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দুর্গম এলাকার মানুষের জন্য আনন্দের খবর। এতে ওই অঞ্চলের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বান্দরবানের থানচি তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলন।রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, থানচির তিন্দু এলাকার বিদ্যালয়টি জাতীয়করণ করতে। এ বিষয়ে সংসদে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে দুর্গম তিন্দু ইউনিয়নে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বামং খিয়াং মিংলেন।

আরও  পড়ুন, মেধা আর অধ্যাবসায়ের স্বীকৃতি পেলেন দুপচাঁচিয়া জয়পুর পাড়ার কৃতি সন্তান মো: রফিকুল ইসলাম

বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। এ কারণে শিক্ষকদের বেতন পরিশোধে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকায় পর্যটক পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।জাতীয়করণের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরাও সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দুর্গম এলাকার মানুষের জন্য আনন্দের খবর। এতে ওই অঞ্চলের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত