চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে বেতন কাঠামোর সব বিষয় বিবেচনায় নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এ নিয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, ‘এ বছরের মধ্যেই নতুন পে স্কেল হবে।’
আরও পড়ুন, হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩১
তবে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান অর্থমন্ত্রী।সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই গঠন করা হয় ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন। কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।এখন সেই সুপারিশ ও পরবর্তী পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত খসড়া প্রস্তুতের কাজ চলছে।
বিষয় : বাস্তবায়ন নতুন পে স্কেল

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন