দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

লঞ্চ বন্ধের দিনেও ভাড়ার গল্প, চাঁদাবাজদের পক্ষে জবি ছাত্রদল আহ্বায়ক হিমেল

মাদারগঞ্জে ডিও আসার আগেই পূজার চাল কেনার হিড়িক: চাল ব্যবসায়ী শহীদ হাজির বিরুদ্ধে আগাম টাকা দেওয়ার অভিযোগ

বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

কসবায় ইজিপিপি প্লাস শ্রমিক তালিকা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ , বিএনপির ৫ নেতা-কর্মী আহত

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের বিরুদ্ধে সরকারি এম এম কলেজের এক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সচিবের অপসারণ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি এম এম কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সংহতি জানান।অভিযোগকারী জাহিদ হাসান সেজান কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক।সেজানের দাবি, রোববার সকালে সার্টিফিকেটে মা-বাবার নাম সংশোধনের জন্য তিনি যশোর শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে যান। এ সময় গলায় হেডফোন থাকায় সচিব তাকে গালাগাল করেন এবং একপর্যায়ে মুখে চারটি থাপ্পড় মারেন।

আরও  পড়ুন, লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

তিনি বলেন, কোনো অপরাধ করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত, কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই।এদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সচিবের অপসারণ দাবি করেছেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।তবে শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। তার দাবি, তিনি শুধু শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন।অভিযোগ ও পাল্টা বক্তব্যের মধ্যে ঘটনার প্রকৃত সত্য এখনো নিশ্চিত নয়। ফলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সংশ্লিষ্টদের সাক্ষ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

বিষয় : ছাত্রদল শিক্ষা বোর্ড বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x