দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

লঞ্চ বন্ধের দিনেও ভাড়ার গল্প, চাঁদাবাজদের পক্ষে জবি ছাত্রদল আহ্বায়ক হিমেল

মাদারগঞ্জে ডিও আসার আগেই পূজার চাল কেনার হিড়িক: চাল ব্যবসায়ী শহীদ হাজির বিরুদ্ধে আগাম টাকা দেওয়ার অভিযোগ

বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

কসবায় ইজিপিপি প্লাস শ্রমিক তালিকা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ , বিএনপির ৫ নেতা-কর্মী আহত

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’—এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. রত্নদীপ পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও ডাস্টবিন স্থাপন করা হবে।জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলযোগ্য) উপকরণ ও বর্জ্য আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এতে লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশও উন্নত হবে।পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, ‘গ্রিন লক্ষ্মীপুর’ গড়তে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করি, পৌরবাসী এ কার্যক্রমের সুফল ভোগ করতে পারবেন। তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান।

বিষয় : পরিষ্কার-পরিচ্ছন্ন ডাস্টবিন স্থাপন অঙ্গীকারবদ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’—এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. রত্নদীপ পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

আরও  পড়ুন, গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও ডাস্টবিন স্থাপন করা হবে।জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলযোগ্য) উপকরণ ও বর্জ্য আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এতে লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশও উন্নত হবে।পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, ‘গ্রিন লক্ষ্মীপুর’ গড়তে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আশা করি, পৌরবাসী এ কার্যক্রমের সুফল ভোগ করতে পারবেন। তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x