দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পূর্ব মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন

লঞ্চ বন্ধের দিনেও ভাড়ার গল্প, চাঁদাবাজদের পক্ষে জবি ছাত্রদল আহ্বায়ক হিমেল

মাদারগঞ্জে ডিও আসার আগেই পূজার চাল কেনার হিড়িক: চাল ব্যবসায়ী শহীদ হাজির বিরুদ্ধে আগাম টাকা দেওয়ার অভিযোগ

বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

কসবায় ইজিপিপি প্লাস শ্রমিক তালিকা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ , বিএনপির ৫ নেতা-কর্মী আহত

জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান

সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান কার্যালয়ের উদ্বোধন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাসন থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান।সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও  পড়ুন, কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। কোনো মানুষ যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”তিনি আরও বলেন, “গঙ্গাচড়ার উন্নয়নে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।”সভায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি, ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : মতবিনিময় প্রশাসন বাস্তবায়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x