দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ইংল্যান্ডকে খোঁচা আইসল্যান্ড ক্রিকেটের

ইংল্যান্ডকে খোঁচা আইসল্যান্ড ক্রিকেটের

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এই অবিস্মরণীয় জয়ের পর ইংল্যান্ডকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন। কারণ গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে বাংলাদেশ মাত্র একবার।মজার বিষয় হলো, একই সময়ে ইংল্যান্ডও অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্টে মাত্র একবার জয় পেয়েছে। ১৪ বছর আগে পাওয়া সেই জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর জিততে পারেনি ইংলিশরা।এই পরিসংখ্যান সামনে এনে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে লিখেছে‘মজার তথ্য: গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যা ইংল্যান্ডের সমান।’

আরও  পড়ুন, ২৩৭ রানের বিশাল জয়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

পোস্টটি প্রকাশের পর দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য আরও ঐতিহাসিক হয়ে উঠেছে, কারণ ভারত ও পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। তবে সামনে আরও ভালো ক্রিকেট খেলে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও জানান তিনি।২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে এমন জয় বাংলাদেশকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। আর সেই জয় উদযাপনের মাঝেই আইসল্যান্ড ক্রিকেটের খোঁচা এখন আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

বিষয় : ক্রিকেট ঐতিহাসিক জয় টাইগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ইংল্যান্ডকে খোঁচা আইসল্যান্ড ক্রিকেটের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এই অবিস্মরণীয় জয়ের পর ইংল্যান্ডকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন। কারণ গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে বাংলাদেশ মাত্র একবার।মজার বিষয় হলো, একই সময়ে ইংল্যান্ডও অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্টে মাত্র একবার জয় পেয়েছে। ১৪ বছর আগে পাওয়া সেই জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর জিততে পারেনি ইংলিশরা।এই পরিসংখ্যান সামনে এনে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে লিখেছে‘মজার তথ্য: গত ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যা ইংল্যান্ডের সমান।’

আরও  পড়ুন, ২৩৭ রানের বিশাল জয়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

পোস্টটি প্রকাশের পর দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য আরও ঐতিহাসিক হয়ে উঠেছে, কারণ ভারত ও পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। তবে সামনে আরও ভালো ক্রিকেট খেলে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ও জানান তিনি।২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে এমন জয় বাংলাদেশকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। আর সেই জয় উদযাপনের মাঝেই আইসল্যান্ড ক্রিকেটের খোঁচা এখন আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত