দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

২৩৭ রানের বিশাল জয়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই আরও একটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন আদিল বিন সিদ্দিক। ১১১ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। আদিলকে দারুণ সঙ্গ দেন খালিদ হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান।এর আগে ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময়। মাত্র ৮ দশমিক ৩ ওভারে ৮২ রান যোগ করেন তারা। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা।

আরও  পড়ুন,৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লিড ১৫, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই উল্লাহ মালিককে ফেরান বাংলাদেশের পেসার রাহিন আহমেদ।এরপর বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন নেন তিনটি করে উইকেট। রাহিন আহমেদ শিকার করেন দুটি উইকেট।মালয়েশিয়ার সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ ইনিংস বড় করতে পারেননি। দলের সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ।শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। ফলে ২৩৭ রানের বড় জয় নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বিষয় : বাংলাদেশ ঐতিহাসিক জয় হোয়াইটওয়াশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

২৩৭ রানের বিশাল জয়ে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই আরও একটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ।দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন আদিল বিন সিদ্দিক। ১১১ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। আদিলকে দারুণ সঙ্গ দেন খালিদ হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান।এর আগে ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময়। মাত্র ৮ দশমিক ৩ ওভারে ৮২ রান যোগ করেন তারা। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা।

আরও  পড়ুন,৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লিড ১৫, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

৩৭০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই উল্লাহ মালিককে ফেরান বাংলাদেশের পেসার রাহিন আহমেদ।এরপর বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন নেন তিনটি করে উইকেট। রাহিন আহমেদ শিকার করেন দুটি উইকেট।মালয়েশিয়ার সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ ইনিংস বড় করতে পারেননি। দলের সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ।শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। ফলে ২৩৭ রানের বড় জয় নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত