চলমান আমের মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলো খোলা রাখতে হবে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায়
আরো পড়ুন , মুদি দোকানও আসছে করের আওতায়, নতুন পরিকল্পনায় বাড়ছে উদ্বগ
আমের মৌসুমকে ঘিরে স্থায়ী ও অস্থায়ী আমবাজারে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। এসব এলাকায় ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা নিশ্চিত করা, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ বজায় রাখা এবং নগদ অর্থ সংরক্ষণসংক্রান্ত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশনার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; এছাড়া রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলা।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্থানীয় চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা বা উপশাখা খোলা রাখবে। একই সঙ্গে এসব শাখায় পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হবে।সার্কুলারে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।প্রতিবছর রাজশাহী অঞ্চলে আমের মৌসুমে কয়েক হাজার কোটি টাকার বেচাকেনা হয়। এ সময় কৃষক, আড়তদার, পাইকার ও ব্যবসায়ীদের বড় অংশের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তকে ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিষয় : ৩১জুলাই পর্যন্ত আমবাজার চালু থাকবে

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন