দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চার সদস্যকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত চার সদস্যকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ‘মানহানিকর’ বক্তব্যের অভিযোগ, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

দলীয় সূত্র জানায়, ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও মহানগর শাখার পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।উল্লেখ্য, গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।ঘটনাটি নিয়ে সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিষয় : জামায়াত নেতাকর্মী বহিষ্কার সাংগঠনিক ব্যবস্থা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চার সদস্যকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত চার সদস্যকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ‘মানহানিকর’ বক্তব্যের অভিযোগ, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

দলীয় সূত্র জানায়, ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও মহানগর শাখার পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।উল্লেখ্য, গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।ঘটনাটি নিয়ে সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত