দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

দুই এলএনজি টার্মিনাল চালু, ২৫ দিনের গ্যাস সংকট শেষে স্বস্তির নিশ্বাস

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি,  শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে শিক্ষকদের সব পাওনা পরিশোধ করে দীর্ঘদিনের এই জট দূর করা হবে। বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।  শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া একজন শিক্ষকও এখন পর্যন্ত অবসর ভাতার টাকা পাননি। একজন শিক্ষক অবসরের পর ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তারা সেই অর্থ থেকে ।

আরও  পড়ুন,২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৩৫ লাখ শিশু

এর ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক জীবনের শেষ প্রান্তে এসে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময় এ তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই সংকট কাটাতে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বলেন, আসন্ন জুলাইয়ের বাজেটে এ খাতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ বন্ডও পাওয়া গেছে। এর ফলে আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ভাতার টাকা পৌঁছানো শুরু হবে। শুধু অবসর ভাতাই নয়, শিক্ষাব্যবস্থার আরও বেশ কিছু সংকটের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আদালতে একটি মামলার কারণে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। ফলে দেশে ৬০ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। মন্ত্রী বলেন, মামলার জট ও অব্যবস্থাপনার কারণে শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এখন ধাপে ধাপে এসব সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং শিক্ষা ব্যবস্থাকে সচল করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

বিষয় : কর্মচারী অবসর ভাতা বেসরকারি শিক্ষক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে শিক্ষকদের সব পাওনা পরিশোধ করে দীর্ঘদিনের এই জট দূর করা হবে। বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।  শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া একজন শিক্ষকও এখন পর্যন্ত অবসর ভাতার টাকা পাননি। একজন শিক্ষক অবসরের পর ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তারা সেই অর্থ থেকে ।

আরও  পড়ুন,২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৩৫ লাখ শিশু

এর ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক জীবনের শেষ প্রান্তে এসে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময় এ তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই সংকট কাটাতে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বলেন, আসন্ন জুলাইয়ের বাজেটে এ খাতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ বন্ডও পাওয়া গেছে। এর ফলে আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ভাতার টাকা পৌঁছানো শুরু হবে। শুধু অবসর ভাতাই নয়, শিক্ষাব্যবস্থার আরও বেশ কিছু সংকটের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আদালতে একটি মামলার কারণে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। ফলে দেশে ৬০ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। মন্ত্রী বলেন, মামলার জট ও অব্যবস্থাপনার কারণে শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এখন ধাপে ধাপে এসব সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং শিক্ষা ব্যবস্থাকে সচল করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত