মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।শুক্রবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকার ঘটকের খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খোকন তালুকদার জানান, খাল খননের কাজ সম্পন্ন হওয়ার পর খালের দুই পাড়ের রাস্তাজুড়ে হাজার হাজার গাছ রোপণ করা হবে। এরই অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা
আরো পড়ুন , ধারা বাজারের ধান মহলে মহাসড়ক জিম্মি, সাপ্তাহিক হাটে তীব্র যানজটে নাকাল জনজীবন
হয়েছে।তিনি বলেন, এই গাছগুলো ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেও সহায়ক হবে।সংসদ সদস্য আরও বলেন, অক্সিজেন ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হলে বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।তিনি ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : খাল খনন মাদারীপুর- খাল খনন কর্মসূচির আওতায়

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন