দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের

সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের

দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।জামায়াত আমির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় অনুগতদের বসানো হচ্ছে।সরকারকে সতর্ক করে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—একদলীয় শাসন দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না।

আরও পড়ুন,রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে আ. লীগের ককটেল বিস্ফোরণ, উত্তেজনা

বক্তব্যে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মানজনক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাবিত জাতীয় বাজেটের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় বাজেটও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনকারীদের ত্যাগ ও অবদানের কারণেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তাদের অবদানকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়।নারায়ণগঞ্জের কর্মী সম্মেলনে দেওয়া এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

বিষয় : অভিযোগ বিস্ফোরক একদলীয় শাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।জামায়াত আমির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে দলীয় অনুগতদের বসানো হচ্ছে।সরকারকে সতর্ক করে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—একদলীয় শাসন দেশের মানুষ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না।

আরও পড়ুন,রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে আ. লীগের ককটেল বিস্ফোরণ, উত্তেজনা

বক্তব্যে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মানজনক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাবিত জাতীয় বাজেটের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বড় বাজেটও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনকারীদের ত্যাগ ও অবদানের কারণেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তাদের অবদানকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়।নারায়ণগঞ্জের কর্মী সম্মেলনে দেওয়া এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত