দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষাব্যবস্থা ও বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট ও দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাতিনি বলেন, প্রাথমিক পাস করা কিংবা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও অনেক ক্ষেত্রে সঠিকভাবে পড়তে বা ইংরেজিতে কথা বলতে পারছে না। তাই শিক্ষাব্যবস্থায় মৌলিক ইংরেজি দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।রুমিন ফারহানা মনে করেন, ম্যান্ডারিন বা জার্মান শেখানোর আগে শিক্ষার্থীদের অন্তত ইংরেজিতে পড়া, লেখা ও কথা বলার মৌলিক দক্ষতা নিশ্চিত করা উচিত।তিনি প্রস্তাবিত বাজেট নিয়েও প্রশ্ন তোলেন। বাজেট বাস্তবায়নের সক্ষমতা, 

আরও  পড়ুন, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা কমতে পারে তাপমাত্রা

রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা এবং ব্যাংক খাতের দুর্বলতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।সংসদে বক্তব্যে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সীমিত আয় দিয়ে যেমন একজন সংসদ সদস্যের পক্ষে প্রাসাদোপম বাড়ি তৈরি করা বাস্তবসম্মত নয়, তেমনি ঘোষিত বড় বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন থাকে।তিনি আরও উল্লেখ করেন, বাজেটে বিপুল রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সক্ষমতা সেই লক্ষ্য পূরণে যথেষ্ট কি না, তা নিয়ে সংশয় রয়েছে।তবে বক্তব্যের শুরুতে তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানো হলে সাধারণ মানুষের উপকার হবে।

বিষয় : সমালোচনা বাস্তবায়ন শিক্ষাব্যবস্থা সমালোচনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

শিক্ষাব্যবস্থা ও বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট ও দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাতিনি বলেন, প্রাথমিক পাস করা কিংবা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও অনেক ক্ষেত্রে সঠিকভাবে পড়তে বা ইংরেজিতে কথা বলতে পারছে না। তাই শিক্ষাব্যবস্থায় মৌলিক ইংরেজি দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।রুমিন ফারহানা মনে করেন, ম্যান্ডারিন বা জার্মান শেখানোর আগে শিক্ষার্থীদের অন্তত ইংরেজিতে পড়া, লেখা ও কথা বলার মৌলিক দক্ষতা নিশ্চিত করা উচিত।তিনি প্রস্তাবিত বাজেট নিয়েও প্রশ্ন তোলেন। বাজেট বাস্তবায়নের সক্ষমতা, 

আরও  পড়ুন, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা কমতে পারে তাপমাত্রা

রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা এবং ব্যাংক খাতের দুর্বলতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।সংসদে বক্তব্যে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সীমিত আয় দিয়ে যেমন একজন সংসদ সদস্যের পক্ষে প্রাসাদোপম বাড়ি তৈরি করা বাস্তবসম্মত নয়, তেমনি ঘোষিত বড় বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন থাকে।তিনি আরও উল্লেখ করেন, বাজেটে বিপুল রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সক্ষমতা সেই লক্ষ্য পূরণে যথেষ্ট কি না, তা নিয়ে সংশয় রয়েছে।তবে বক্তব্যের শুরুতে তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানো হলে সাধারণ মানুষের উপকার হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত