নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল-মদিনা শপিং মলে ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সম্মুখভাগে স্থাপিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে শর্ট সার্কিটের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুনের সূত্রপাত হয়ে তা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে থাকা বৈদ্যুতিক মিটার ও সংযোগ লাইনে ছড়িয়ে পড়ে। এ সময় ঘন কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও মার্কেট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন, কটিয়াদীতে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে কয়েকজন দোকান মালিকের অভিযোগ, দোকানদারদের উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তাদের দাবি, সম্প্রতি দোকান ছেড়ে দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছিল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন মার্কেটের মালিক মাজহারুল ইসলাম নবী। তিনি বলেন, “এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত ঘটনা। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তেও বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি উঠে এসেছে।সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উপজেলা প্রশাসন জানিয়েছে, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কয়েকটি বৈদ্যুতিক মিটার ও সংযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিষয় : আগুন শপিং মল কালো ধোঁয়া

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন