সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার আদালত এ আদেশ দেন। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতের সমন উপেক্ষা করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আরও পড়ুন, উপবৃত্তি বিতরণে কঠোর নির্দেশনা: ২০ জুনের মধ্যে এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক
মামলার নথি অনুযায়ী, কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।গত ১০ মে আদালত এ সংক্রান্ত সমন জারি করেন এবং ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেন।কিন্তু নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।পরবর্তীতে আহমেদ জোবায়েরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বিষয় : সময় টিভি সাবেক এমডি কারাগারে

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার আদালত এ আদেশ দেন। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতের সমন উপেক্ষা করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
আরও পড়ুন, উপবৃত্তি বিতরণে কঠোর নির্দেশনা: ২০ জুনের মধ্যে এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক
মামলার নথি অনুযায়ী, কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।গত ১০ মে আদালত এ সংক্রান্ত সমন জারি করেন এবং ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ দেন।কিন্তু নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।পরবর্তীতে আহমেদ জোবায়েরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন