দৈনিক সংবাদ দিগন্ত

উপবৃত্তি বিতরণে কঠোর নির্দেশনা: ২০ জুনের মধ্যে এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক

উপবৃত্তি বিতরণে কঠোর নির্দেশনা:

দেশের উপবৃত্তি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।বুধবার জারি করা এক অফিস আদেশে বলা হয়, আগামী ২০ জুনের মধ্যে এই ভেরিফিকেশন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য।

আরও  পড়ুন, দেশজুড়ে শিক্ষায় নতুন বিপ্লব: স্টার্টআপ-ইনোভেশন ও পাঁচ কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি এখনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে যাচাই করা হয়নি, তাদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দ্রুত আপডেট করতে হবে।এই প্রক্রিয়ায় বিকাশ, রকেট, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত এনআইডি ছাড়া উপবৃত্তির সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মাধ্যমে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।

বিষয় : বাধ্যতামূলক নতুন নির্দেশনা উপবৃত্তি বিতরণে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

উপবৃত্তি বিতরণে কঠোর নির্দেশনা: ২০ জুনের মধ্যে এনআইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

দেশের উপবৃত্তি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।বুধবার জারি করা এক অফিস আদেশে বলা হয়, আগামী ২০ জুনের মধ্যে এই ভেরিফিকেশন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য।

আরও  পড়ুন, দেশজুড়ে শিক্ষায় নতুন বিপ্লব: স্টার্টআপ-ইনোভেশন ও পাঁচ কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি এখনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে যাচাই করা হয়নি, তাদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দ্রুত আপডেট করতে হবে।এই প্রক্রিয়ায় বিকাশ, রকেট, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত এনআইডি ছাড়া উপবৃত্তির সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মাধ্যমে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত