মৌলভীবাজারে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে।বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, জনগণ বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট দিয়েছে এবং এ সময়ের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ দিতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সরকারের সময় দেওয়ার বিরোধিতা করছে, তারা জনগণের স্বার্থ নয়, নিজেদের স্বার্থে কথা বলছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন, ১৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি অতীত রাজনৈতিক আন্দোলন ও কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন এবং দাবি করেন, দেশের বিভিন্ন সংকটে তারা জনগণের পাশে ছিল না।তিনি বলেন, দেশের অর্থ পাচার রোধ, উন্নয়ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হচ্ছে এবং জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।সমাবেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, পাশাপাশি চা-শ্রমিক, দুঃস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সহায়তা প্রদান কার্যক্রমও পরিচালনা করা হয়।অনুষ্ঠান শেষে তিনি সিলেটের উদ্দেশে সড়কপথে রওনা হন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন