দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

মিরপুরে বন্ধ বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, নিখোঁজ সঙ্গীকে খুঁজছে পুলিশ

মিরপুরে বন্ধ বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি বাসা থেকে জেনি খান নামে ২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।মঙ্গলবার দুপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি বহুতল ভবনের সাততলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন , আদাবরে ফের সক্রিয় ‘কব্জি কাটা’ গ্যাং? ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, গত এপ্রিল মাসে জেনি খান ও মুন্না নামে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। তবে গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক মুন্নার সন্ধানে কাজ চলছে।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : নিখোঁজ মেট্রো স্টেশন তরুণীর মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মিরপুরে বন্ধ বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, নিখোঁজ সঙ্গীকে খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি বাসা থেকে জেনি খান নামে ২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।মঙ্গলবার দুপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি বহুতল ভবনের সাততলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন , আদাবরে ফের সক্রিয় ‘কব্জি কাটা’ গ্যাং? ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, গত এপ্রিল মাসে জেনি খান ও মুন্না নামে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। তবে গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক মুন্নার সন্ধানে কাজ চলছে।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত