মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সকালে বাখরেরকান্দি দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত জায়গায় তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার, আদালতে প্রেরণপুলিশ জানিয়েছে, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।