দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

পানি পানের বিরতি নিয়ে প্রশ্ন তুললেন ভ্যান ডাইক

পানি পানের বিরতি নিয়ে প্রশ্ন

উত্তর আমেরিকার তীব্র গরমে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রাখা হয়েছে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।জাপানের বিপক্ষে ম্যাচের পর ভ্যান ডাইক স্পষ্ট ভাষায় বলেন, সব ম্যাচে হাইড্রেশন ব্রেকের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার অভিযোগ, এই বিরতির সময় নিয়মিত বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা দর্শকদের জন্যও সুখকর নয়।ডাচ অধিনায়কের ভাষায়, বিশ্বকাপের প্রায় সব ম্যাচই তিনি দেখেছেন এবং প্রতিবারই পানি বিরতির সময় বিজ্ঞাপন প্রচার হতে দেখেছেন। যদি অতিরিক্ত 

আরো পড়ুন , সেভেন আপ’ ঝড় আবারও জার্মানির, কুরাসাওকে ৭-১ ব্যবধানে হার

গরম থাকে তাহলে পানি বিরতি দেওয়া যেতেই পারে, কিন্তু সব ম্যাচে একই নিয়মের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।এদিকে, জাপানের বিপক্ষে ম্যাচে ভ্যান ডাইক ও ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও জয় পায়নি নেদারল্যান্ডস। এশিয়ার শক্তিশালী দল জাপানের সঙ্গে ড্র করতে হয়েছে ডাচদের।ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেননি কোচ রোনাল্ড কোম্যান। বরং রক্ষণভাগের ভুলের দিকেই আঙুল তুলেছেন তিনি। কোম্যান বলেন, দুই গোলের সময়ই ঠিকভাবে রক্ষণ করতে পারেনি তার দল। যদিও দ্বিতীয় গোলের পর জাপান রক্ষণাত্মক ফুটবল খেলেছে, তারপরও নেদারল্যান্ডসের জয়ের সুযোগ ছিল বলে মনে করেন তিনি।বিশ্বকাপের মতো বড় মঞ্চে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে এই মন্তব্য নতুন বিতর্ক উসকে দিল। এখন দেখার বিষয়— ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো এ বিষয়ে কোনো পরিবর্তনের পথে হাঁটে কি না।

বিষয় : উত্তর আমেরিকার ফুটবল বিশ্বকাপের ব্রেক’ বা পানি পানের বিরতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পানি পানের বিরতি নিয়ে প্রশ্ন তুললেন ভ্যান ডাইক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উত্তর আমেরিকার তীব্র গরমে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রাখা হয়েছে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।জাপানের বিপক্ষে ম্যাচের পর ভ্যান ডাইক স্পষ্ট ভাষায় বলেন, সব ম্যাচে হাইড্রেশন ব্রেকের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার অভিযোগ, এই বিরতির সময় নিয়মিত বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা দর্শকদের জন্যও সুখকর নয়।ডাচ অধিনায়কের ভাষায়, বিশ্বকাপের প্রায় সব ম্যাচই তিনি দেখেছেন এবং প্রতিবারই পানি বিরতির সময় বিজ্ঞাপন প্রচার হতে দেখেছেন। যদি অতিরিক্ত 

আরো পড়ুন , সেভেন আপ’ ঝড় আবারও জার্মানির, কুরাসাওকে ৭-১ ব্যবধানে হার

গরম থাকে তাহলে পানি বিরতি দেওয়া যেতেই পারে, কিন্তু সব ম্যাচে একই নিয়মের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।এদিকে, জাপানের বিপক্ষে ম্যাচে ভ্যান ডাইক ও ক্রিসেন্সিয়ো সামারভিল গোল করলেও জয় পায়নি নেদারল্যান্ডস। এশিয়ার শক্তিশালী দল জাপানের সঙ্গে ড্র করতে হয়েছে ডাচদের।ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেননি কোচ রোনাল্ড কোম্যান। বরং রক্ষণভাগের ভুলের দিকেই আঙুল তুলেছেন তিনি। কোম্যান বলেন, দুই গোলের সময়ই ঠিকভাবে রক্ষণ করতে পারেনি তার দল। যদিও দ্বিতীয় গোলের পর জাপান রক্ষণাত্মক ফুটবল খেলেছে, তারপরও নেদারল্যান্ডসের জয়ের সুযোগ ছিল বলে মনে করেন তিনি।বিশ্বকাপের মতো বড় মঞ্চে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে এই মন্তব্য নতুন বিতর্ক উসকে দিল। এখন দেখার বিষয়— ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো এ বিষয়ে কোনো পরিবর্তনের পথে হাঁটে কি না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত