বিশ্ব ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছে ইউরোপের এই পরাশক্তি।হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় জার্মানি। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে কুরাসাও সমতায় ফিরলেও পরে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।ম্যাচে দুটি গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলের মাধ্যমে জার্মানি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে নতুন শীর্ষে উঠে যায়।
আরও পড়ুন , মাত্র ১৮ সেকেন্ডে মাঠে নেমেই গোল, বিশ্বকাপে ইতিহাস গড়লেন সুইডেনের সভানবার্গ
এই জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে জার্মানির গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯, ব্রাজিলের ২৩৮ গোলকে পেছনে ফেলে এখন তারা এককভাবে শীর্ষে।এর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ‘সেভেন আপ’ নামের আলোচিত স্কোরলাইনের জন্ম দিয়েছিল জার্মানি। প্রায় এক দশক পর আবারও সেই একই ব্যবধানে জয় তুলে নিল তারা।এবারের টুর্নামেন্টে জার্মানি খেলছে দুর্দান্ত ছন্দে। কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে দলটি নতুন করে শক্তিশালী রূপে ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কুরাসাও বড় ব্যবধানে হার দিয়ে অভিজ্ঞতার ঘাটতি টের পেয়েছে।
বিষয় : ২০২৬ বিশ্বকাপ জার্মানি সেভেন আপ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন