২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়েছেন সুইডেনের মিডফিল্ডার মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ১৮ সেকেন্ডের মাথায় গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।মেক্সিকোর মন্টেরেইয়ের এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে সভানবার্গের দ্রুততম গোল।দ্বিতীয়ার্ধে কোচ গ্রাহাম পটার তাকে মাঠে নামানোর পরপরই আলেকজান্ডার ইসাকের সঙ্গে দারুণ সমন্বয়ে গোলটি করেন তিনি।
আরও পড়ুন , পুরোদমে অনুশীলনে লিওনেল মেসি, বিশ্বকাপের আগে বড় সুখবর
এই গোলের মাধ্যমে বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়েন সভানবার্গ।এর আগে ২০০২ বিশ্বকাপে উরুগুয়ের রিচার্ড মোরালেস ১৬ সেকেন্ডে গোল করে সর্বোচ্চ দ্রুত গোলের রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড না ভাঙলেও ২১ সেকেন্ডে গোল করা ডেনমার্কের ইবি স্যান্ডকে পেছনে ফেলেছেন এই সুইডিশ মিডফিল্ডার।ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সুইডেন। ইয়াসিন আয়ারি, আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিওকেরেসের গোলে বড় ব্যবধান তৈরি করে তারা। শেষ দিকে আরও একটি গোল যোগ করে জয় নিশ্চিত করে সুইডিশরা।এই জয়ের ফলে গ্রুপ এফের শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করল তিউনিসিয়া।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন