দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

মিঠাপুকুরে অটো–মিশুক ছিনতাই চক্রের নারী সদস্য আটক, চালককে কুপিয়ে গুরুতর জখম

অটো–মিশুক ছিনতাই চক্রের নারী সদস্য আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ থাকা অটো ও মিশুক ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক মিশুক চালক।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আহত চালক মো. আক্তার হোসেন (৩৮) পেশায় একজন মিশুক চালক। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার এলাকা থেকে তিনজন যাত্রী নিয়ে বালারহাটের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রীদের মধ্যে আটক হওয়া নারীও ছিলেন।পথিমধ্যে কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথার এলাকায় একটি বটগাছের নিচে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইকারীরা চালকের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, প্রথমে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। চালক আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও বাম হাতের আঙুলে একের পর এক আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। 

আরও  পড়ুন, ২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক

স্থানীয়দের ধাওয়ায় প্রায় ৪০০ গজ দূর থেকে ছিনতাই হওয়া মিশুক ভ্যানসহ এক নারীকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।আটক নারী আপি বেগম (২৬), উপজেলার আলীপুর নয়ারহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অটো ও মিশুক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী চূড়ান্ত তথ্য নিশ্চিত করবে।এদিকে নারী ছিনতাইকারী আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।গুরুতর আহত আক্তার হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।অটো ও মিশুক চালকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে কাজ করছেন। তাদের দাবি, দ্রুত চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটক নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কুপিয়ে জখম নারী সদস্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মিঠাপুকুরে অটো–মিশুক ছিনতাই চক্রের নারী সদস্য আটক, চালককে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত