জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।রোববার (১৪ জুন) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়।বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম সংসদে ফ্লোর নিয়ে বলেন, ওই বক্তব্য সংসদীয় রীতিনীতি ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত কটাক্ষ এবং নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত হেনেছে।
আরও পড়ুন , জামায়াতের তিন নেতার পদ স্থগিত, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা
তিনি এ ধরনের বক্তব্যকে “হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণ” আখ্যা দিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার জানান, বিতর্কিত অংশ ইতোমধ্যে এক্সপাঞ্জ করা হয়েছে এবং সংসদীয় শিষ্টাচার বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সংসদে কারও ব্যক্তিগত জীবন বা স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়।অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বক্তব্যের পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলে স্পিকার তাকে থামিয়ে দেন। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাইলেও স্পিকার জানান, উপযুক্ত সময়ে বিষয়টি শুনবেন।শেষ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়ে সংসদকে মূল বাজেট আলোচনায় ফেরার আহ্বান জানানো হয়।
বিষয় : পোশাক নারী সংসদ তীব্র বিতর্ক

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন