দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

বিজয়নগরে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আহত ১০

বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আহত ১০ ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে আউয়াল ইসলাম (৫৮) ও নুরুল হক (৮০) এ দুই পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নুরুল হক (৮০) ও তার দুই ছেলে জাকির হোসেন (৩২), আনোয়ার হোসেন (৩০) ও জাকির হোসেনের স্ত্রী সালমা বেগম (২২) গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।  এরপূর্বে আদালতে মামলা মোকদ্দমা চলছিল। বর্তমানে অভিযুক্ত আউয়াল ইসলামের  পরিবারের বাঁশ ঝাড়ের বাঁশ ভুক্তভোগী পরিবারের বসত ঘরের উপরে পড়ে থাকলে বিভিন্ন জনের মাধ্যমে বাঁশটি কেটে ঘরের উপর থেকে সরানোর অনুরোধ জানালেও তারা কোন কর্ণপাত করেনি। 

আরও  পড়ুন , কসবায় পুলিশের অভিযানে ১৯২ কেজি গাঁজা ও ৮ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ

ঘটনার দিন ভুক্তভোগী পরিবার তাদের কামরাঙ্গা গাছের ঢাল কাটতে গিয়ে বাঁশের উপরের অংশ কাটতে গেলে তখন অভিযুক্ত পরিবার ভুক্তভোগী পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে ভুক্তভোগী পরিবারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেন।এ বিষয়ে আউয়াল ইসলামের পরিবারের সদস্য  মাছুমা আক্তার জানান, নুরুল হকের পরিবার খুবই অশৃংখল। তারা আমাদের উপর আগে থেকেই ক্ষিপ্ত হয়ে আছে। ঘটনার দিন তারা নিজে ইচ্ছা করে আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের আক্রমণে আমাদের পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।এ বিষয় স্থানীয় ইউপি সদস্য মো. মাহফুজ মিয়া বলেন, উভয়পক্ষের মধ্যে বিরোধী চলছিল।  তারা উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে আহত হয়েছে।  এঘটনায় মামলা মোকদ্দমা হয়েছে বলে শুনেছি।এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বিষয় : সংঘর্ষ দু পক্ষ বাঁশ কাটা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিজয়নগরে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামে আউয়াল ইসলাম (৫৮) ও নুরুল হক (৮০) এ দুই পরিবারের মধ্যে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নুরুল হক (৮০) ও তার দুই ছেলে জাকির হোসেন (৩২), আনোয়ার হোসেন (৩০) ও জাকির হোসেনের স্ত্রী সালমা বেগম (২২) গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।  এরপূর্বে আদালতে মামলা মোকদ্দমা চলছিল। বর্তমানে অভিযুক্ত আউয়াল ইসলামের  পরিবারের বাঁশ ঝাড়ের বাঁশ ভুক্তভোগী পরিবারের বসত ঘরের উপরে পড়ে থাকলে বিভিন্ন জনের মাধ্যমে বাঁশটি কেটে ঘরের উপর থেকে সরানোর অনুরোধ জানালেও তারা কোন কর্ণপাত করেনি। 

আরও  পড়ুন , কসবায় পুলিশের অভিযানে ১৯২ কেজি গাঁজা ও ৮ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ

ঘটনার দিন ভুক্তভোগী পরিবার তাদের কামরাঙ্গা গাছের ঢাল কাটতে গিয়ে বাঁশের উপরের অংশ কাটতে গেলে তখন অভিযুক্ত পরিবার ভুক্তভোগী পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে ভুক্তভোগী পরিবারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেন।এ বিষয়ে আউয়াল ইসলামের পরিবারের সদস্য  মাছুমা আক্তার জানান, নুরুল হকের পরিবার খুবই অশৃংখল। তারা আমাদের উপর আগে থেকেই ক্ষিপ্ত হয়ে আছে। ঘটনার দিন তারা নিজে ইচ্ছা করে আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের আক্রমণে আমাদের পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।এ বিষয় স্থানীয় ইউপি সদস্য মো. মাহফুজ মিয়া বলেন, উভয়পক্ষের মধ্যে বিরোধী চলছিল।  তারা উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে আহত হয়েছে।  এঘটনায় মামলা মোকদ্দমা হয়েছে বলে শুনেছি।এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত