“প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ”—এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরকারের নানা নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।নাহিদ ইসলাম বলেন, সরকার চাইলে জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে পারত, কিন্তু দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ করা হয়নি। তার অভিযোগ, ব্যাংক দখল ও অনিয়ম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন ,ভারত-বাংলাদেশ ‘এক হয়ে যাওয়ার’ মন্তব্যে উদ্বেগ, সরকারের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে দেশকে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে হবে, যা অর্থনীতিকে আরও চাপে ফেলবে।বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এখনও অস্থিতিশীল।নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান বাজেট জনগণের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না। দেশের পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং গণরায়ের ভিত্তিতে সরকার গঠন প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে মারধরের ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি, যা আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলে।
বিষয় : সমালোচনা বাজেট ও দুর্নীতি মহাসমাবেশে

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন