দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

গলা চেপে ধরবে জানতাম না’ ভয়াবহ রাতের বর্ণনা দিলেন নাঈম হাসান

পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ তুলে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। তিনি বলেছেন, সিএনজি অটোরিকশায় তুলে নেওয়ার সময় খুব ভয় পেয়েছিলেন এবং স্থানীয় লোকজন না থাকলে ঘটনা আরও ভয়াবহ হতে পারত।শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দেন নাঈম।তিনি বলেন, “যখন সিএনজিতে তুলে ফেলে, তখন খুব ভয় পেয়েছিলাম। সেখানে ১০০ থেকে ১২০ জনের মতো সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনাটি অন্য রকম হতো।” নাঈম জানান, পুলিশ তাঁকে খুলশী থানায় নিয়ে গেলে স্থানীয় লোকজনও থানায় যান, ফলে “অন্য কিছু ট্রাই করতে পারেনি”।ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নাঈম বলেন, তিনি সাদাসিধে জীবনযাপন করেন এবং পুলিশ 

আরো পড়ুন , জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ, গাইবান্ধায় মাঠে সিপিবি

চাইলে তাঁর জিনিসপত্র তল্লাশি করতে পারত। কিন্তু তাঁকে না জানিয়ে গলা চেপে ধরা ও হেনস্তা করায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।নাঈম আরও অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল ফোন করার পর পরিস্থিতির পরিবর্তন হয়। তাঁর ভাষায়, “তামিম ভাই ফোন দেওয়ায় কাজ হয়েছে।” তবে থানায় ওসির সঙ্গে কথা বলার সময় তাঁকে চুপ থাকতে ইশারা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।প্রসঙ্গত, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে তাঁকে লাঠি ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ ওঠে খুলশী থানার এক এসআই ও পুলিশের সোর্সের বিরুদ্ধে।এ ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

বিষয় : চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ তুলে ভয়াবহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৪ জুন ২০২৬

গলা চেপে ধরবে জানতাম না’ ভয়াবহ রাতের বর্ণনা দিলেন নাঈম হাসান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ তুলে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। তিনি বলেছেন, সিএনজি অটোরিকশায় তুলে নেওয়ার সময় খুব ভয় পেয়েছিলেন এবং স্থানীয় লোকজন না থাকলে ঘটনা আরও ভয়াবহ হতে পারত।শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দেন নাঈম।তিনি বলেন, “যখন সিএনজিতে তুলে ফেলে, তখন খুব ভয় পেয়েছিলাম। সেখানে ১০০ থেকে ১২০ জনের মতো সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনাটি অন্য রকম হতো।” নাঈম জানান, পুলিশ তাঁকে খুলশী থানায় নিয়ে গেলে স্থানীয় লোকজনও থানায় যান, ফলে “অন্য কিছু ট্রাই করতে পারেনি”।ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নাঈম বলেন, তিনি সাদাসিধে জীবনযাপন করেন এবং পুলিশ 

আরো পড়ুন , জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ, গাইবান্ধায় মাঠে সিপিবি

চাইলে তাঁর জিনিসপত্র তল্লাশি করতে পারত। কিন্তু তাঁকে না জানিয়ে গলা চেপে ধরা ও হেনস্তা করায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।নাঈম আরও অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল ফোন করার পর পরিস্থিতির পরিবর্তন হয়। তাঁর ভাষায়, “তামিম ভাই ফোন দেওয়ায় কাজ হয়েছে।” তবে থানায় ওসির সঙ্গে কথা বলার সময় তাঁকে চুপ থাকতে ইশারা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।প্রসঙ্গত, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে তাঁকে লাঠি ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ ওঠে খুলশী থানার এক এসআই ও পুলিশের সোর্সের বিরুদ্ধে।এ ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত