দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গংগাচড়ায়

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নেওয়া ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রংপুরের গংগাচড়া উপজেলায়। আজ শনিবার দুপুরে উপজেলার পশ্চিম মান্দ্রাইন চেংমারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আখতারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মারুফা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, এমপি রায়হান সিরাজীর প্রতিনিধি মাওলানা নায়েবুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন ,​ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

বিষয় : উদ্বোধন বৃক্ষরোপণ উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গংগাচড়ায়

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সরকারের নেওয়া ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে রংপুরের গংগাচড়া উপজেলায়। আজ শনিবার দুপুরে উপজেলার পশ্চিম মান্দ্রাইন চেংমারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আখতারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মারুফা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, এমপি রায়হান সিরাজীর প্রতিনিধি মাওলানা নায়েবুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন ,​ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত