বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির বিরুদ্ধে ‘গুমের নাটক’ সাজানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান।নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে ঘিরে ওঠা বিতর্ক আড়াল করতে রাজনৈতিকভাবে একটি ‘গুমের নাটক’ তৈরি করা হয়েছে।রাশেদ খান অভিযোগ করেন, জিসান এক নারীর সঙ্গে প্রতারণা ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত।
আরও পড়ুন, ‘চানাচুরের মতো বাজেট, দেখতে ভালো কিন্তু পুষ্টিগুণ নেই’ : নাহিদ ইসলাম
পরে আত্মগোপনে গিয়ে তাকে ‘গুম’ করা হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে।তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সরকারকে দায়ী করে ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে।এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি দাবি করেন, গুম একটি গুরুতর অপরাধ, তবে ‘গুমের নাটক’ করাও সমান গুরুতর বিষয়।তবে এ বিষয়ে ছাত্রশিবির বা সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
বিষয় : সংগঠন শিবির গুমের নাটক

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন