ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে স্বাগতিকরা।কোচ মরিসিও পচেত্তিনো-এর দল ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।এরপর ফ্লোরিয়ান বালোগান একটি গোল অফসাইডে বাতিল হলেও পরে দুটি গোল করে দলের জয়কে সহজ করে দেন। প্রথমার্ধ শেষ হয় যুক্তরাষ্ট্রের ৩-০ গোলের লিড নিয়ে।
আরও পড়ুন, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের, প্রথম বাধা মরক্কো
দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের আভাস দেয় প্যারাগুয়ে। বদলি খেলোয়াড় মাউরিসিও একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে জিও রেইনা গোল করে ব্যবধান ৪-১ করেন।ম্যাচে আলোচনার জন্ম দেয় একটি ভিএআর সিদ্ধান্তও। প্রথমে যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হলেও পরে ভিডিও রিভিউ দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।এই জয়ের মাধ্যমে শুধু তিন পয়েন্টই নয়, বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডও নিজেদের করে নিল যুক্তরাষ্ট্র।
বিষয় : যুক্তরাষ্ট্র ইতিহাস গোলের রেকর্ড ইতিহাস

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন