রংপুরের কামারপাড়া বাস টার্মিনালে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের নতুন কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কাউন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।এসময় উপস্থিত ছিলেন এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বাবু, ম্যানেজিং ডিরেক্টর আবু আসলাম, রংপুর কোতয়ালী সদর থানার ওসি নাজমুল কাদের, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এভারগ্রিন ট্রান্সপোর্টের সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন, কসবায় মোটরসাইকেলে লুকানো গাঁজাসহ আটক ১
এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বাবু বলেন, “জনগণকে নিরাপদ, আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। যাত্রীদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি। রংপুরে নতুন কাউন্টার চালুর মাধ্যমে যাত্রীরা আরও সহজে টিকিট সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্যসেবা পাবেন। আমরা সবসময় জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”তিনি আরও বলেন, “দেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে এভারগ্রিন ট্রান্সপোর্ট ধারাবাহিকভাবে কাজ করছে। যাত্রীদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।”অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন কাউন্টার উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে রংপুর অঞ্চলের যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে।
আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় ফের ছাত্রলীগের মিছিল
বিষয় : উদ্বোধন কাউন্টার ট্রান্সপোর্ট

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন