দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

জরিপে চমক, ইতালিয়ানদের সবচেয়ে পছন্দের দল ব্রাজিল

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ফলে এবারের বিশ্বকাপও মাঠের বাইরে থেকেই দেখতে হচ্ছে ইতালিয়ান ফুটবলপ্রেমীদের। তবে শুধু দর্শক হয়েই থাকছেন না অনেকে— প্রিয় দল না থাকায় নতুন করে সমর্থনের জন্য বেছে নিচ্ছেন অন্য দেশকে। আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।জরিপ বলছে, ইতালিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এর বড় কারণ হিসেবে উঠে এসেছে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির নাম। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ইতালির মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত ও সফল এই কোচের কারণেই ব্রাজিলের প্রতি ঝুঁকছেন অনেক সমর্থক।চলতি মাসের শুরুতে জরিপ সংস্থা এসডব্লিউজি ৮০০ জন ইতালীয় নাগরিকের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ এবারের বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন। এর মধ্যে ১৭ শতাংশ ব্রাজিলকে সমর্থন দেওয়ার কথা 

আরো পড়ুন , বিশ্বকাপের আগে ফরাসি দলে অস্থিরতা শেষ, সমঝোতায় এমবাপ্পেরা

জানিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, যাদের পক্ষে রয়েছেন ১৬ শতাংশ। এছাড়া ১০ শতাংশ আর্জেন্টিনা এবং ৫ শতাংশ করে সমর্থন পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড।ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি জানিয়েছেন, তিনিও ব্রাজিল ও কার্লো আনচেলত্তিকে সমর্থন করবেন। একই সঙ্গে তুরস্ক ও উজবেকিস্তানের প্রতিও তার সমর্থন থাকবে। কারণ, এই দুই দলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ ভিনচেঞ্জো মন্টেলা ও ফাবিও কানাভারো।অন্যদিকে ইতালির জন্য সবচেয়ে বড় হতাশা হলো— টানা তিন বিশ্বকাপেই মূল পর্বে জায়গা করে নিতে পারেনি দলটি। সর্বশেষ বাছাইপর্বের প্লে-অফে হেরে আবারও বিশ্বকাপের বাইরে চলে যায় আজ্জুরিরা।আরও হতাশার বিষয়, ২০০৬ সালে বিশ্বকাপ জয়ের পর গত দুই দশকে নকআউট পর্বে একটি ম্যাচও খেলতে পারেনি ইতালি। ফলে এবারের বিশ্বকাপে মাঠে না থাকলেও ইতালির সমর্থকেরা প্রস্তুত রয়েছেন অন্য কোনো দলের হয়ে গলা ফাটাতে— আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিল।

বিষয় : টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইতালি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

জরিপে চমক, ইতালিয়ানদের সবচেয়ে পছন্দের দল ব্রাজিল

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ফলে এবারের বিশ্বকাপও মাঠের বাইরে থেকেই দেখতে হচ্ছে ইতালিয়ান ফুটবলপ্রেমীদের। তবে শুধু দর্শক হয়েই থাকছেন না অনেকে— প্রিয় দল না থাকায় নতুন করে সমর্থনের জন্য বেছে নিচ্ছেন অন্য দেশকে। আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।জরিপ বলছে, ইতালিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এর বড় কারণ হিসেবে উঠে এসেছে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির নাম। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ইতালির মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত ও সফল এই কোচের কারণেই ব্রাজিলের প্রতি ঝুঁকছেন অনেক সমর্থক।চলতি মাসের শুরুতে জরিপ সংস্থা এসডব্লিউজি ৮০০ জন ইতালীয় নাগরিকের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ এবারের বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন। এর মধ্যে ১৭ শতাংশ ব্রাজিলকে সমর্থন দেওয়ার কথা 

আরো পড়ুন , বিশ্বকাপের আগে ফরাসি দলে অস্থিরতা শেষ, সমঝোতায় এমবাপ্পেরা

জানিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, যাদের পক্ষে রয়েছেন ১৬ শতাংশ। এছাড়া ১০ শতাংশ আর্জেন্টিনা এবং ৫ শতাংশ করে সমর্থন পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড।ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি জানিয়েছেন, তিনিও ব্রাজিল ও কার্লো আনচেলত্তিকে সমর্থন করবেন। একই সঙ্গে তুরস্ক ও উজবেকিস্তানের প্রতিও তার সমর্থন থাকবে। কারণ, এই দুই দলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ ভিনচেঞ্জো মন্টেলা ও ফাবিও কানাভারো।অন্যদিকে ইতালির জন্য সবচেয়ে বড় হতাশা হলো— টানা তিন বিশ্বকাপেই মূল পর্বে জায়গা করে নিতে পারেনি দলটি। সর্বশেষ বাছাইপর্বের প্লে-অফে হেরে আবারও বিশ্বকাপের বাইরে চলে যায় আজ্জুরিরা।আরও হতাশার বিষয়, ২০০৬ সালে বিশ্বকাপ জয়ের পর গত দুই দশকে নকআউট পর্বে একটি ম্যাচও খেলতে পারেনি ইতালি। ফলে এবারের বিশ্বকাপে মাঠে না থাকলেও ইতালির সমর্থকেরা প্রস্তুত রয়েছেন অন্য কোনো দলের হয়ে গলা ফাটাতে— আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত