দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ফরাসি দলে অস্থিরতা শেষ, সমঝোতায় এমবাপ্পেরা

এমবাপ্পেদের দাবি

বিশ্বকাপ মিশন শুরুর আগেই ফ্রান্স শিবিরে বড় স্বস্তির খবর। খেলোয়াড়দের বোনাস এবং পরিবারের সদস্যদের জন্য টিকিট বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হয়েছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শেষ পর্যন্ত ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন খেলোয়াড়রা।উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকেই পারফরম্যান্স বোনাস এবং খেলোয়াড়প্রতি পরিবারের টিকিট বরাদ্দ নিয়ে মতবিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এমবাপ্পে এবং আরও তিন খেলোয়াড়ের প্রতিনিধিত্বে ফ্রান্স দলের পক্ষ থেকে ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালোর কাছে দেওয়া হয় পাল্টা প্রস্তাব।ফরাসি ক্রীড়া দৈনিক ‘লে’কিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের বোনাস সংক্রান্ত সেই প্রস্তাব মেনে নিয়েছেন সভাপতি দিয়ালো। যদিও বোনাসের সুনির্দিষ্ট 

আরো পড়ুন , ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড, নাটকীয় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার বোনাস কিছুটা কম হতে পারে।উল্লেখ্য, ২০২২ সালে রানার্সআপ হওয়ায় ফ্রান্সের প্রতিটি খেলোয়াড় পেয়েছিলেন ৫ লাখ ইউরো করে বোনাস। আর ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়প্রতি দেওয়া হয়েছিল ৪ লাখ ইউরো।শুধু বোনাস নয়, পরিবারের সদস্যদের জন্য টিকিট বরাদ্দ নিয়েও সমাধান এসেছে। শুরুতে ফেডারেশন জানিয়েছিল, প্রতি ম্যাচে খেলোয়াড়দের পরিবারের জন্য মাত্র দুটি বিনা মূল্যের টিকিট দেওয়া হবে এবং অতিরিক্ত ছয়টি টিকিট কিনতে হবে নির্ধারিত মূল্যে। যার দাম গ্রুপ পর্বে ৫০০ ইউরো থেকে শুরু হয়ে ফাইনালে ৭ হাজার ইউরোর বেশি পর্যন্ত ছিল।এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন খেলোয়াড়রা। পরে আলোচনার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের জন্য চারটি করে বিনামূল্যের টিকিট বরাদ্দে সম্মত হয় ফেডারেশন। অতিরিক্ত টিকিট কেনার সুবিধাও বহাল থাকছে।সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন মাঠের লড়াইয়ে মনোযোগ দিচ্ছে ফরাসি শিবির। আগামী ১৭ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

বিষয় : বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় স্বস্তির খবর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপের আগে ফরাসি দলে অস্থিরতা শেষ, সমঝোতায় এমবাপ্পেরা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ মিশন শুরুর আগেই ফ্রান্স শিবিরে বড় স্বস্তির খবর। খেলোয়াড়দের বোনাস এবং পরিবারের সদস্যদের জন্য টিকিট বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হয়েছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শেষ পর্যন্ত ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন খেলোয়াড়রা।উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ প্রস্তুতির শুরু থেকেই পারফরম্যান্স বোনাস এবং খেলোয়াড়প্রতি পরিবারের টিকিট বরাদ্দ নিয়ে মতবিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এমবাপ্পে এবং আরও তিন খেলোয়াড়ের প্রতিনিধিত্বে ফ্রান্স দলের পক্ষ থেকে ফেডারেশন সভাপতি ফিলিপ দিয়ালোর কাছে দেওয়া হয় পাল্টা প্রস্তাব।ফরাসি ক্রীড়া দৈনিক ‘লে’কিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের বোনাস সংক্রান্ত সেই প্রস্তাব মেনে নিয়েছেন সভাপতি দিয়ালো। যদিও বোনাসের সুনির্দিষ্ট 

আরো পড়ুন , ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে ৩ লাল কার্ড, নাটকীয় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার বোনাস কিছুটা কম হতে পারে।উল্লেখ্য, ২০২২ সালে রানার্সআপ হওয়ায় ফ্রান্সের প্রতিটি খেলোয়াড় পেয়েছিলেন ৫ লাখ ইউরো করে বোনাস। আর ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়প্রতি দেওয়া হয়েছিল ৪ লাখ ইউরো।শুধু বোনাস নয়, পরিবারের সদস্যদের জন্য টিকিট বরাদ্দ নিয়েও সমাধান এসেছে। শুরুতে ফেডারেশন জানিয়েছিল, প্রতি ম্যাচে খেলোয়াড়দের পরিবারের জন্য মাত্র দুটি বিনা মূল্যের টিকিট দেওয়া হবে এবং অতিরিক্ত ছয়টি টিকিট কিনতে হবে নির্ধারিত মূল্যে। যার দাম গ্রুপ পর্বে ৫০০ ইউরো থেকে শুরু হয়ে ফাইনালে ৭ হাজার ইউরোর বেশি পর্যন্ত ছিল।এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন খেলোয়াড়রা। পরে আলোচনার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের জন্য চারটি করে বিনামূল্যের টিকিট বরাদ্দে সম্মত হয় ফেডারেশন। অতিরিক্ত টিকিট কেনার সুবিধাও বহাল থাকছে।সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন মাঠের লড়াইয়ে মনোযোগ দিচ্ছে ফরাসি শিবির। আগামী ১৭ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত