রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই দুই সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত একটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করে টহল পুলিশ।এক পর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা। এতে তারা গুরুতর আহত হন।
আরও পড়ুন, আফতাবনগরে ডিএনসির অভিযান, ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে।শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : ছুরিকাঘাত ছিনতাইকারী পুলিশ সদস্য

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন