দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাউফলের একটি সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।ভুক্তভোগী পরিবার জানায়, কিশোরীটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম উল্লেখ করে।

আরও  পড়ুন ,শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে অজ্ঞাত যুবকের লাশ, হত্যার আশঙ্কা

ঘটনাটি জানার পরই জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।পরে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে মানবাধিকার সংগঠন ‘বিচার ফাউন্ডেশন’ কিশোরীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন জানান, ভুক্তভোগীর পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তারা কাজ করবে।

বিষয় : ছাত্রলীগ নেতা অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী ছাত্রলীগ নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাউফলের একটি সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।ভুক্তভোগী পরিবার জানায়, কিশোরীটি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সে অভিযুক্তের নাম উল্লেখ করে।

আরও  পড়ুন ,শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে অজ্ঞাত যুবকের লাশ, হত্যার আশঙ্কা

ঘটনাটি জানার পরই জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।পরে প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে মানবাধিকার সংগঠন ‘বিচার ফাউন্ডেশন’ কিশোরীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন জানান, ভুক্তভোগীর পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তারা কাজ করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত