দৈনিক সংবাদ দিগন্ত

ব্যাংক আমানতে করভার কমাতে বড় সিদ্ধান্ত বাজেটে

ব্যাংক আমানতে করভার কমাতে বড় সিদ্ধান্ত বাজেট

ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক স্বস্তি দিতে ব্যাংকিং খাতে আবগারি শুল্কের সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, সাধারণ ব্যাংক গ্রাহকদের ওপর করভার কমানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বছরে একবারই শুল্ক প্রযোজ্য হবে।এছাড়া ব্যাংকিং খাতে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট থাকলেও শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কাটা হবে। 

আরও  পড়ুন , অর্থনীতির সংকট স্বীকার, উত্তরণে সংস্কার ও বিনিয়োগকেন্দ্রিক বাজেট

আগে একাধিক হিসাবের ক্ষেত্রে একাধিকবার শুল্ক কাটা হতো।অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতেই এই সংস্কার আনা হয়েছে।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং ব্যাংকিং ব্যবস্থায় আস্থা বাড়াতে সহায়তা করবে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ যারা সীমিত পরিমাণ সঞ্চয় রাখেন, তারা সরাসরি উপকৃত হবেন।তবে একই সঙ্গে বিশাল বাজেট ঘাটতির প্রেক্ষাপটে সরকারের রাজস্ব সংগ্রহ কৌশল নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে।

বিষয় : পুনর্নির্ধারণ আমানতকারী ব্যাংক আমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৪ জুন ২০২৬

ব্যাংক আমানতে করভার কমাতে বড় সিদ্ধান্ত বাজেটে

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ক্ষুদ্র আমানতকারীদের আর্থিক স্বস্তি দিতে ব্যাংকিং খাতে আবগারি শুল্কের সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, সাধারণ ব্যাংক গ্রাহকদের ওপর করভার কমানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী বছরে একবারই শুল্ক প্রযোজ্য হবে।এছাড়া ব্যাংকিং খাতে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট থাকলেও শুধুমাত্র একবারই আবগারি শুল্ক কাটা হবে। 

আরও  পড়ুন , অর্থনীতির সংকট স্বীকার, উত্তরণে সংস্কার ও বিনিয়োগকেন্দ্রিক বাজেট

আগে একাধিক হিসাবের ক্ষেত্রে একাধিকবার শুল্ক কাটা হতো।অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতেই এই সংস্কার আনা হয়েছে।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্ষুদ্র সঞ্চয়কারীদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং ব্যাংকিং ব্যবস্থায় আস্থা বাড়াতে সহায়তা করবে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ যারা সীমিত পরিমাণ সঞ্চয় রাখেন, তারা সরাসরি উপকৃত হবেন।তবে একই সঙ্গে বিশাল বাজেট ঘাটতির প্রেক্ষাপটে সরকারের রাজস্ব সংগ্রহ কৌশল নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত