দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কসবায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা, প্রশাসনের সহযোগিতার আশ্বাস

মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা, প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।বুধবার (১০ জুন) বিকেল ৫টায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআরডিবির অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুর রহিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রুহুল আমিন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ছামিউল ইসলাম বলেন, মাদক নির্মূলে আড়াইবাড়ী গ্রামবাসীর উদ্যোগ কসবা উপজেলার জন্য একটি অনুসরণীয় উদাহরণ। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় ইতোমধ্যে কয়েকজন মাদকসেবীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে। মাদক ব্যবসা ও পাচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও  পড়ুন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফেরার প্রস্তুতিতে পিরোজপুরের জেলেরা

বিশেষ অতিথির বক্তব্যে ওসি (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডে আড়াইবাড়ী এলাকার মানুষের অংশগ্রহণ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সফল করতে পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে।সভায় বক্তব্য রাখেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন। তিনি আড়াইবাড়ী গ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।স্বাগত বক্তব্য দেন মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মো. আলমগীর কবির। এছাড়া বক্তব্য রাখেন সফিকুর রহমান মাস্টার, সাংবাদিক আবুল কালাম আজাদ, মাওলানা লুৎফুল কবীর মাস্টার, মো. মামুনুর রশিদ, মো. মোসলেম, হোসাইন মো. সুলতান খন্দকার, ফখরুল ইমাম দুলাল, মো. দুদু মিয়া, এমরান খান, মজিবুর রহমান মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় আড়াইবাড়ী, শালিকপাড়া, আতাচারা, বি-পাড়া, জাবারিয়া, কলেজপাড়া ও কসবা টাওয়ার এলাকার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জনতা মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

আরও  পড়ুন, পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ

বিষয় : প্রশাসন আশ্বাস মাদক প্রতিরোধ আশ্বাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কসবায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা, প্রশাসনের সহযোগিতার আশ্বাস

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত