রাজধানীর পুরান ঢাকার চানখারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়দেব নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন , অবৈধ স্পা সেন্টারে পুলিশের অভিযানের পরও থামেনি বাহারের নেটওয়ার্ক!
প্রত্যক্ষদর্শী মুসা গাজী জানান, জয়দেব রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটির ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।জানা গেছে, নিহত জয়দেব রয়েল ল্যাবরেটরিজ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন , নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কেরানীগঞ্জে দুই কারখানায় জরিমানা
বিষয় : বাসের ধাক্কা পুরান ঢাকায় কর্মী নিহত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন