দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কেরানীগঞ্জে দুই কারখানায় জরিমানা

ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সংশ্লিষ্ট দুই কারখানাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব জানায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। 

আরও পড়ুন , ঢামেক হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, জরুরি সেবায় রোগীদের ভোগান্তি

এ অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।র‌্যাব-১০-এর সহকারী পরিচালক জানান, জনস্বার্থে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। পাশাপাশি এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানান তিনি।এ ঘটনায় স্থানীয় এলাকায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।

আরও  পড়ুন , স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় গ্রেপ্তার ২

বিষয় : অভিযোগ নকল খাদ্যপণ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে কেরানীগঞ্জে দুই কারখানায় জরিমানা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সংশ্লিষ্ট দুই কারখানাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব জানায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। 

আরও পড়ুন , ঢামেক হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট, জরুরি সেবায় রোগীদের ভোগান্তি

এ অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।র‌্যাব-১০-এর সহকারী পরিচালক জানান, জনস্বার্থে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। পাশাপাশি এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানান তিনি।এ ঘটনায় স্থানীয় এলাকায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।

আরও  পড়ুন , স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় গ্রেপ্তার ২

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত