দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪.৭৩ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে নেমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ জুন পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৭৭ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

আরও পড়ুন, দেশে ফের কমল রুপার দাম, ২২ ক্যারেট ভরি ৪,৮৯৯ টাকা নির্ধারণ

এর আগে ৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।ফলে এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় ৮৭ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ প্রায় ৮৩ মিলিয়ন ডলার কমেছে।বিশেষজ্ঞরা বলছেন, আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলারের চাহিদার কারণে রিজার্ভে সাময়িক ওঠানামা দেখা দিতে পারে।

বিষয় : তহবিল বাংলাদেশ ব্যাংক মুদ্রার রিজার্ভ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪.৭৩ বিলিয়ন ডলারে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে নেমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ জুন পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৭৭ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

আরও পড়ুন, দেশে ফের কমল রুপার দাম, ২২ ক্যারেট ভরি ৪,৮৯৯ টাকা নির্ধারণ

এর আগে ৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।ফলে এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ প্রায় ৮৭ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ প্রায় ৮৩ মিলিয়ন ডলার কমেছে।বিশেষজ্ঞরা বলছেন, আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলারের চাহিদার কারণে রিজার্ভে সাময়িক ওঠানামা দেখা দিতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত