দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

দেশে ফের কমল রুপার দাম, ২২ ক্যারেট ভরি ৪,৮৯৯ টাকা নির্ধারণ

দেশে ফের কমল রুপার দাম

দেশের বাজারে আবারও কমেছে রুপার দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি রুপার মূল্য কমে যাওয়ায় স্থানীয় বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের তথ্য অনুযায়ী, শুধু ২২ ক্যারেট নয়—২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন, বাজেটে স্বস্তির বার্তা: কমতে পারে স্বর্ণ, ফ্রিজ, সিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

 নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি রুপার দাম কমার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজুস আরও জানায়, এর আগে সর্বশেষ গত ৬ জুন রুপার দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৩ দফায় রুপার দাম সমন্বয় হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২১ বার কমানো হয়েছে।

বিষয় : দেশের বাজারে রুপার দাম মূল্য সমন্বয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দেশে ফের কমল রুপার দাম, ২২ ক্যারেট ভরি ৪,৮৯৯ টাকা নির্ধারণ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও কমেছে রুপার দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবি রুপার মূল্য কমে যাওয়ায় স্থানীয় বাজারেও নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস।বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের তথ্য অনুযায়ী, শুধু ২২ ক্যারেট নয়—২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন, বাজেটে স্বস্তির বার্তা: কমতে পারে স্বর্ণ, ফ্রিজ, সিম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

 নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি রুপার দাম কমার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজুস আরও জানায়, এর আগে সর্বশেষ গত ৬ জুন রুপার দাম সমন্বয় করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৩ দফায় রুপার দাম সমন্বয় হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২১ বার কমানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত