দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

বাসে উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, চালক আটক

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝে চাপা পড়ে জয় দেব পান্ডে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জয় দেব পান্ডে, বয়স ৩৮ বছর। তিনি রয়েল ল্যাবরেটরিজের হারবাল মেডিসিন বিভাগের একজন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হলেও বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ 

আরো পড়ুন ,নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

হাসপাতালের মর্গে রাখা হয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ খালেক মিয়া জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হন জয় দেব। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে পাল্লা দিয়ে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জয় দেব। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।পরিবার সূত্রে জানা গেছে, জয় দেবের মাত্র দুই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তার পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছে।

বিষয় : শনিবার রাজধানীর চানখাঁরপুল বাসে উঠতে গিয়ে মৃত্যু হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাসে উঠতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, চালক আটক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝে চাপা পড়ে জয় দেব পান্ডে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জয় দেব পান্ডে, বয়স ৩৮ বছর। তিনি রয়েল ল্যাবরেটরিজের হারবাল মেডিসিন বিভাগের একজন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হলেও বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ 

আরো পড়ুন ,নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

হাসপাতালের মর্গে রাখা হয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ খালেক মিয়া জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হন জয় দেব। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে পাল্লা দিয়ে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জয় দেব। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।পরিবার সূত্রে জানা গেছে, জয় দেবের মাত্র দুই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তার পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত