দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গঠনে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের প্রশংসনীয় ভূমিকা

প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের প্রশংসনীয় ভূমিকা

সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে নাগরিক সেবা, প্রশাসনিক স্বচ্ছতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন মোঃ আবুল কালাম আজাদ। ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করা মোঃ আবুল কালাম আজাদ ২০২৫ সালের জুন মাসে ধামসোনা ইউনিয়ন পরিষদে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের নাগরিকদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।স্থানীয় বাসিন্দাদের মতে, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ এখন সহজেই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন এবং অযথা ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “সরকারি বিধি-বিধান ও ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নাগরিক সেবা প্রদানই আমার প্রধান দায়িত্ব। জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আরও  পড়ুন, দিরাইয়ে ওদুদ মেম্বার ও ফয়সলের তান্ডবে অতিষ্ঠ মকসুদপুর গ্রামবাসী

তিনি আরও বলেন, কর ও ফি আদায়ের ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা সরাসরি অর্থ সংগ্রহ করেন না। সরকারি নিয়ম অনুযায়ী কর আদায়কারীরা নির্ধারিত কর আদায় করেন এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি কেবল তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে হোল্ডিং ট্যাক্স, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের কর, পেশা কর, ট্রেড লাইসেন্স ফি, বাজার ইজারা ফি এবং অন্যান্য সরকারি ফি যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কর আদায়কারীদের দায়িত্ব বণ্টন, হিসাব সংরক্ষণ, বকেয়া কর আদায়ের নোটিশ প্রস্তুত এবং মাসিক প্রতিবেদন উপজেলা প্রশাসনে প্রেরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমও তার তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।এছাড়া ইউনিয়ন পরিষদের সম্পদ ব্যবস্থাপনা, হাট-বাজার ইজারা কার্যক্রম, সরকারি উন্নয়ন প্রকল্পের কাগজপত্র প্রস্তুত, প্রকল্প বাস্তবায়ন তদারকি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।ধামসোনা ইউনিয়নের বাসিন্দা আব্দুল হালিম বলেন, “আগে একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে অনেক সময় লাগত। এখন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের তদারকিতে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

আরও  পড়ুন , মাধবপুরে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ২

স্থানীয় ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “ট্রেড লাইসেন্স নবায়ন ও অন্যান্য কাজে এখন আগের মতো ঝামেলা নেই। পরিষদে গেলে কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করেন। এর পেছনে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”অপর বাসিন্দা নাছিমা বেগম বলেন, “সরকারি সহায়তা বিতরণের সময় তিনি সবসময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেন। অসহায় মানুষের তালিকা তৈরির ক্ষেত্রেও তিনি আন্তরিক।”স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি মাসে ভিজিডি/বিডব্লিউবি কার্ডধারীদের খাদ্যশস্য বিতরণ, ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের তালিকা প্রণয়ন এবং সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার নিষ্ঠা ও মানবিকতা বিশেষভাবে প্রশংসিত।ইউনিয়ন পরিষদের সূত্র জানায়, সকল রাজস্ব আদায়ের রশিদ, ভাউচার ও হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং নিয়মিত বোর্ড সভায় উপস্থাপন করা হয়। কোনো নাগরিক চাইলে আয়-ব্যয়ের তথ্য জানার সুযোগও রয়েছে।সুশাসন, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কারণে ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন মোঃআবুল কালাম আজাদ। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। 

বিষয় : প্রশাসনিক প্রশংসনী সেবাবান্ধব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গঠনে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের প্রশংসনীয় ভূমিকা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত