ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিতর্ক নতুন নয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার কার্যকারিতা।সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপরই বিশ্বকাপের মূল মঞ্চে দুই তারকার পেনাল্টি পরিসংখ্যান নিয়ে নতুন করে তুলনা শুরু হয়েছে।ফিফার অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী, টাইব্রেকার বাদে বিশ্বকাপের মূল ম্যাচে মেসি ৬টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে গোল করেছেন ৪টি। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ৪টি পেনাল্টির মধ্যে ৩টিতে সফল হয়েছেন।
আরও পড়ুন , বজ্রপাতে বন্ধ ম্যাচ, এগিয়ে বাংলাদেশ
রোনালদোর গোলগুলোর মধ্যে রয়েছে ২০০৬ সালে ইরানের বিপক্ষে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে একটি পেনাল্টি গোল। অন্যদিকে মেসির চারটি পেনাল্টি গোল এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে—সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালে।পরিসংখ্যান বলছে, গোলসংখ্যায় বিশ্বকাপে পেনাল্টি থেকে মেসি এগিয়ে থাকলেও কার্যকারিতার দিক থেকে এগিয়ে রয়েছেন রোনালদো। মেসির সাফল্যের হার ৬৬ দশমিক ৭ শতাংশ, আর রোনালদোর ৭৫ শতাংশ।ফলে গোলসংখ্যায় মেসি এগিয়ে থাকলেও পেনাল্টি দক্ষতার শতকরা বিচারে সামান্য এগিয়ে আছেন পর্তুগিজ তারকা রোনালদো। দুই কিংবদন্তির এই পরিসংখ্যান আবারও ফুটবল দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন ,নাহিদের বাউন্সারে কাঁপল অস্ট্রেলিয়া, দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে বাংলাদেশ
বিষয় : বিশ্বকাপ কেন্দ্রবিন্দু ক্রিশ্চিয়ানো

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন