দৈনিক সংবাদ দিগন্ত

নাহিদের বাউন্সারে কাঁপল অস্ট্রেলিয়া, দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে বাংলাদেশ

নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের আগুনে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ। ব্যাট হাতে মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ারসেরা ইনিংসের পর বল হাতে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের আগুনে বোলিংয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা।প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ। চার বছর পর ওয়ানডে দলে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ তামিম  

আরো পড়ুন , বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, উন্নতির পথে নেইমারের চোট

খেলেন ৫৪ রানের ঝকঝকে ইনিংস।জবাবে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ম্যাথু শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ করেন মার্নাস লাবুশেনকে।তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। ঘণ্টায় ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতির আগুনে বাউন্সারে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি ও লিয়াম স্কটকে ফিরিয়ে বড় ধাক্কা দেন নাহিদ।অন্যদিকে মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। সর্বশেষ নাথান এলিসকে ফিরিয়ে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৬ দশমিক ৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৬ রানে ৯ উইকেট। ফলে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

বিষয় : অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

নাহিদের বাউন্সারে কাঁপল অস্ট্রেলিয়া, দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ। ব্যাট হাতে মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ারসেরা ইনিংসের পর বল হাতে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের আগুনে বোলিংয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা।প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ। চার বছর পর ওয়ানডে দলে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ তামিম  

আরো পড়ুন , বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, উন্নতির পথে নেইমারের চোট

খেলেন ৫৪ রানের ঝকঝকে ইনিংস।জবাবে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ম্যাথু শর্ট। এরপর মোস্তাফিজুর রহমান এলবিডব্লিউ করেন মার্নাস লাবুশেনকে।তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। ঘণ্টায় ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতির আগুনে বাউন্সারে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি ও লিয়াম স্কটকে ফিরিয়ে বড় ধাক্কা দেন নাহিদ।অন্যদিকে মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। সর্বশেষ নাথান এলিসকে ফিরিয়ে নবম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৬ দশমিক ৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৬ রানে ৯ উইকেট। ফলে বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত