কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রদলের আয়োজনে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দেন।মঙ্গলবার গৌরীপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিমন খন্দকারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত করতে একটি মহল নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো গণবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
আরও পড়ুন, দুর্নীতি-অর্থ পাচারের ক্ষত সারাতে বিকল্প বাজেট দিল জামায়াতে ইসলামী
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। তিনি যেকোনো ধরনের সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলারও ঘোষণা দেন।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।সভা শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেনমিছিল শেষে নেতারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন