বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তা জোরদারে বড় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে জাপান। বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি—জাইকার মধ্যে সই হয়েছে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি ঋণচুক্তি।‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক এই ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে এই অর্থ সহায়তা দেবে জাইকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জানা গেছে, জাপান সরকারের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় এটিই প্রথম সরকারি উন্নয়ন সহায়তা বা ওডিএ ঋণ। এর লক্ষ্য এশিয়ার দেশগুলোকে জ্বালানি সরবরাহ ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলায় সহযোগিতা করা।ঋণচুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি
আরো পড়ুন , নভেম্বরে শেষ হচ্ছে স্মার্টকার্ড প্রকল্প, পরবর্তী পরিকল্পনা অনিশ্চিত
তাকাহাশি জুনকো। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতিতে নোট বিনিময় চুক্তিও সম্পন্ন হয়।এই কর্মসূচির আওতায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করবে জাইকা।এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসংক্রান্ত সংস্কার কার্যক্রমেও সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই সহায়তা এলো যখন বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নানা সংস্কার বাস্তবায়ন করছে। ফলে জাপানের এই সহায়তা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখতে পারে।
বিষয় : জাপান সহায়তা অর্থনৈতিক বাংলাদেশের জার্সি জাপান

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন