দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় থলিয়ার সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫

থলিয়ারা গ্রামে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) ও সাব্বির মিয়া (২৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন,আশুলিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পাকিস্তানি রিভলবার উদ্ধার

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও  পড়ুন ,লামায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়

বিষয় : সংঘর্ষ দফায় দফায় থলিয়ারা গ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় থলিয়ার সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) ও সাব্বির মিয়া (২৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন,আশুলিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পাকিস্তানি রিভলবার উদ্ধার

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও  পড়ুন ,লামায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত