দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অধিনায়ক জস ইংলিস। ফলে আগে ব্যাটিং করছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১টায়।বাংলাদেশ দলে ওপেনিংয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।
আরও পড়ুন , তীব্র গরম আর বজ্রঝড়ে থমকে যেতে পারে ২০২৬ বিশ্বকাপ
মিডল অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহীদ হৃদয়। অলরাউন্ড বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশে আছেন ম্যাথু শর্ট, কুপার কনোলি, অধিনায়ক জস ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।দীর্ঘ বিরতির পর বাংলাদেশে অস্ট্রেলিয়ার এই ওয়ানডে সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন , ৪৫ বলেই সেঞ্চুরি , বাংলাদেশের দ্রুততম শতকের নতুন রাজা সোহান
বিষয় : মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানড

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন