দৈনিক সংবাদ দিগন্ত

৪৫ বলেই সেঞ্চুরি , বাংলাদেশের দ্রুততম শতকের নতুন রাজা সোহান

বাংলাদেশের দ্রুততম শতকের নতুন রাজা সোহান

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে শতক পূরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।লেজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ২৬ বলে ফিফটি পূরণের পর পরের ৫০ রান করেন মাত্র ১৯ বলে।ইউল্যাব মাঠে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সোহান। পরে আরও আগ্রাসী ব্যাটিং করে ৫৮ বলে ১৩০ রান করে আউট হন তিনি।

আরও  পড়ুন, ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে লর্ডসে ইংল্যান্ডের দুর্দান্ত জয়

তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা, যা তার ক্যারিয়ারের সেরা ইনিংস।এর আগে ২০২৩ সালে ৪৯ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন সোহান নিজেই। চলতি মৌসুমে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এবার ৪৫ বলে সেঞ্চুরি করে এককভাবে রেকর্ডের মালিক হলেন সোহান।এক ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।

আরও  পড়ুন, ক্রিকেটার থেকে কর্ণধার: বিসিবির নতুন সভাপতি তামিম

বিষয় : নতুন রেকর্ড দ্রুততম ৪৫ বল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

৪৫ বলেই সেঞ্চুরি , বাংলাদেশের দ্রুততম শতকের নতুন রাজা সোহান

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে শতক পূরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।লেজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ২৬ বলে ফিফটি পূরণের পর পরের ৫০ রান করেন মাত্র ১৯ বলে।ইউল্যাব মাঠে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সোহান। পরে আরও আগ্রাসী ব্যাটিং করে ৫৮ বলে ১৩০ রান করে আউট হন তিনি।

আরও  পড়ুন, ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে লর্ডসে ইংল্যান্ডের দুর্দান্ত জয়

তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা, যা তার ক্যারিয়ারের সেরা ইনিংস।এর আগে ২০২৩ সালে ৪৯ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন সোহান নিজেই। চলতি মৌসুমে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এবার ৪৫ বলে সেঞ্চুরি করে এককভাবে রেকর্ডের মালিক হলেন সোহান।এক ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।

আরও  পড়ুন, ক্রিকেটার থেকে কর্ণধার: বিসিবির নতুন সভাপতি তামিম

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত